‘বাইডেন অভিবাসন-বান্ধব হওয়ায় বাংলাদেশ সরাসরি এর সুবিধা পাবে’

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য আরও অনেক ইতিবাচক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পাশাপাশি তিনি মনে করেন, বাইডেন সরকার অভিবাসন-বান্ধব হওয়ায় বাংলাদেশ সরাসরি এর সুবিধা পাবে।

বিবিসি বাংলাকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, বাইডেন প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেয়ায় বাংলাদেশ পরোক্ষভাবে হলেও এর সুবিধা ভোগ করবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে দেয়া জিএসপি বা বিশেষ বাণিজ্য সুবিধা বাইডেন সরকার পুনর্বহাল না করলেও ব্যবসা-বাণিজ্যের আরও কিছু ক্ষেত্র প্রসারিত হতে পারে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেমোক্রেটিক পার্টির নীতি মূল্যবোধের সঙ্গে বাংলাদেশ কিছু কিছু জড়িত আছে। এ কারণে বাইডেন সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক পজিটিভ হবে। প্যারিস জলবায়ু চুক্তি, আন্তর্জাতিক বাণিজ্য, মানবাধিকার এমন আরও নানা ইস্যুতে বাইডেন সরকারের অবস্থান বেশ বলিষ্ঠ। বাংলাদেশ এ থেকে উপকৃত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর