বঙ্গবন্ধুর আদর্শ ও পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাস্তবায়ন করে চলেছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় রবিবার (৮ নভেম্বর) সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এর কালিয়াকৈর গ্রামের গৃহহীন অসহায় সালমাকে গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা (সর্বশেষ কিস্তি) প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়নের ধারা বাস্তবায়নের লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের গৃহায়ন প্রকল্প থেকেই অসহায় সালমাকে গৃহ নির্মাণের জন্য এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এব্যাপারে, মঞ্জুরুল আলম রাজীব জানান, ২০২১ সালে পূর্ণ ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালে দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়তে এগিয়ে চলার পাথেয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা। অর্থাৎ তাঁর দেশ গড়ার সংগ্রাম, রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক পরিকল্পনা-যা বাস্তবায়ন করে চলেছেন অন্যতম বিশ্বনেতা মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দক্ষ নেতৃত্বেই এই সরকার বাস্তবায়ন করে চলেছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি।
মঞ্জুরুল আলম রাজীব আরও জানান, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের ফল সুদূরপ্রসারী। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্য সামনে রেখে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প এর অন্যতম। এর প্রকৃষ্ঠ উদাহরণ এই প্রকল্পের আওতায় অসহায় সালমাকে গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান।
এদিকে, রবিবার (দুপুরে) সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন সাভার উপজেলা সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়।
বার্তাবাজার/অমি