ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সচেতন ছাত্র সমাজের সামাজিক সংগঠন আলোর মিছিল। সংগঠনটি ২০১০ সালে থেকে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে কার্যক্রম শুরু করে। বর্তমানে সংগঠন টি পুরো উপজেলায় কার্যক্রম চলছে।
আলোর মিছিল নামক সামাজিক সংগঠন টি প্রতিষ্ঠার পর থেকে উপজেলায় বিভিন্ন ভাবে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অংশ গ্রহণ করে আসছে সংগঠনটি।
মাদক মুক্ত সমাজ গড়তে এবং যুব সমাজ কে খেলা ধুলায় উদ্ভুদ্ধ করতে ধোবাউড়া উপজেলা প্রশাসন কতৃক রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান সামাজিক সংগঠন আলোর মিছিলের সভাপতি আজহারুল ইসলাম এর কাছে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন আলোর মিছিলের প্রতিষ্ঠিতা সভাপতি আনিসুর রহমান সোহাগ, সিনিয়র সহ সভাপতি শরিফ বিজয়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান রুবেল,ধোবাউড়া সদর ইউনিয়নের আলোর মিছিলের সভাপতি আনিসুজ্জামান সাকিব,সাধারন সম্পাদক জোনায়েদ কবির রতন প্রমুখ
বার্তাবাজার/অমি