বর্তমান শেখ হাসিনা সরকার উল্লেখযোগ্য হারে বয়স্কভাতাভোগীর সংখ্যা বাড়াচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ।
আজ (রোববার) সকালে সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা ইউসুফ স্কুলে ১০৯ জন বয়স্ক ব্যাক্তির মাঝে ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার এবং সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বয়স্কভাতাভোগীর সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে ক্ষমতা গ্রহণোত্তর বয়স্কভাতাভোগীর সংখ্যা ২০ লক্ষ থেকে বৃদ্ধি করে ২২ লক্ষ ৫০ হাজার করেছে। যা দেশব্যপী অব্যাহত রয়েছে
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, অবহেলিত ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক করোনাকালে ওয়ার্ডবাসীর পাশে থেকে সহযোগীতা করেছেন। ওয়ার্ডের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রেখে চলেছেন।
১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজের সভাপতিত্বে ও আবুল কালাম মিন্টু সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শাহবুল, ওয়ার্ড আওয়ামী লীগের আব্দুল মুমিন, যুব লীগের সৈয়দ শাহ আলম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আশরাফুল ইসলাম সায়েম, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, ওয়াহিদ মিয়া প্রমুখ।
বার্তাবাজার/এসজে