লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস মাে শহিদুন্নবী জুয়েল কে পিটিয়ে হত্যা ও লাশ আগুনে পােড়ানাের ঘটনায় খাদেমসহ ৩ জন আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৩ মামলায় মােট ২৯ জন আসামীকে গ্রেফতার করা হল।
পুলিশ জানায়, গেল শনিবার সন্ধায় ৩ দিনের রিমান্ড শেষে খাদেম জোবেদ আলী ও মেহেদি হাসান রাজুকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারােক্তিমূলক জবানবন্দি দেয়।আমলি আদালত তিন এর অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম তাদের জবানবন্দি রেকর্ড করেন। তবে রিমান্ড ছাড়াই আব্দুল গনি নামের অপর আসামী জবানবন্দী দিয়েছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন আবু ইউসুফ মাে. শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেয় উশৃংখল জনতা।পরে এঘটনায় ৩ টি পৃথক মামলা দায়ের হয়।
বার্তাবাজার/অমি