ভেদরগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দু’জনকে তিন মাসের কারাদণ্ড

শরীয়তপুর ভেদরগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ডিএম খালি সরকার কান্দি গ্রাম থেকে তাদের আটক করার পর রাত সাড়ে দশটার দিকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট(ইউএনও) ভেদরগঞ্জ তানভীর আল নাসীফ অভিযুক্তদের কে এ সাজা প্রদান করেন।

দণ্ডিতরা হলেন- ডিএম খালি ইউনিয়নের গাজী কান্দি গ্ৰামের মোকলেছ গাজীর ছেলে জুয়েল গাজী (২৫) ও ডিএমখালি ইউনিয়নের সরকার কান্দি গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ আশরাফ-ফুল-আলম বাপ্পি (২১)। তাদের দুজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) ভেদরগঞ্জ তানভীর আল নাসীফ জানান, বিকেলে উপজেলার সখিপুর থানার ডিএম খালি ইউনিয়নের সরকার কান্দি গ্ৰামে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তাদের দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে সখিপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দিয়ে আজ রবিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর