গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে ফিরিয়ে আনাসহ মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মোক্তারপুর যুব সংঘের উদ্যোগে হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুরের দিকে ফুলবাড়ী উপজেলার মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হা-ডু-ডু খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা ও স্কুল শিক্ষক এনামুল হক বলেন, ‘হা-ডু-ডু খেলা আমাদের জাতীয় খেলা হলেও বর্তমান সময়ে গ্রামবাংলা থেকে এই খেলা হারিয়ে গেছে। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী খেলা আমাদের ফিরিয়ে আনতে হবে। সেই সাথে বর্তমান তরুণ তরুণীরা যেভাবে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে তা থেকে ফিরিয়ে আনার জন্যও আমাদের খেলাধূলার কোন বিকল্প নেই। যেকোন খেলাধূলাই মানুষের মনেবৃত্তি শক্ত করতে এবং আত্মবিশ্বাসী করে তুলতে সক্ষম ভূমিকা পালন করে থাকে। মাদক, অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপকর্ম থেকে তরুণ সমাজকে দূরে রাখতেই মূলত খেলাধূলার অধিক প্রয়োজন আছে।‘
হা-ডু-ডু খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম আলী, ইউপি সদস্যা মোছা. রাবেয়া বেগম ও সমাজসেবক শামীম হোসেন সামু।
খেলায় ফুলবাড়ী উপজেলাসহ আশপাশের উপজেলার ৮ টি দল অংশ নিচ্ছে। আগামী ১৪ নভেম্বর শনিবার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/অমি