দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়ি রক্ষায় মানববন্ধন

দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়ি রক্ষায় মানববন্ধন করেছে বাংলাদেশ খেতমজুর সমিতি। কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙনের হুমকিতে থাকা চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রাম এবং এই গ্রামে প্রতিষ্ঠিত আরজ মঞ্জিল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং স্থানীয়দের সম্পত্তি রক্ষায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৮ নভেম্বর) সকালে বাংলাদেশ খেতমজুর সমিতি চরবড়িয়া শাখার আয়োজনে এবং ভাঙ্গুলী জনগোষ্ঠির অংশগ্রহনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি ও দার্শনিক আরজ আলী মাতুব্বরের নাতি শামীম আলী মাতুব্বর।

ছবি: বার্তা বাজার।

বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধাক্ষ হারুণ উর রশিদ, জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিরেণ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক নৃপেন্দ নাথ বাড়ৈ, কালাম হাওলাদার প্রমূখ।

এসময় স্থায়ীভাবে নদী ভাঙ্গনের হাত থেকে চরবাড়িয়ার লামচড়ি গ্রামসহ দার্শনিক আরজ আলী মাতুব্বরের শেষচিহ্নটুকু রক্ষার দাবী জানান।

প্রসঙ্গত, কীর্তনখোলা নদী তীরবর্তী লামছড়ি গ্রামের নমপাড়া, মিরাকান্দা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে মারাত্মক ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ লামচড়ি গ্রামটি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর