যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া জিবলীতলা পাঁকা রাস্তার উপর থেকে ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপা সহ মোঃ আলী হোসেন (৩৫) নামে একজন কে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন জাফরপুর তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ আলী হোসেন (৩৫)।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বার্তা বাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জিবলীতলা পাঁকা রাস্তার উপর থেকে ১১ কেজি ৫০০ গ্রাম রুপা সহ আলী হোসেন কে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় রুপাগুলি ভারত হতে এনেছে এবং ঢাকায় নিয়ে যাচ্ছিলো।তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/অমি