নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা আবদুল জাহেরের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা আবদুল জাহের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। শনিবার দিবাগত রাত সোয়া তিনটায় নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর পূর্বভাগ এসইডিপি মডেল হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাজা শেষে পূর্বভাগ পারিবারিক কবরস্থানে মরহুমের মরেদহ দাফন করা হয়।

জানা জায়, স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এদিকে তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর