মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর (ভিডিওসহ)

মেহেরপুরে ডিবিসি’র জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্স এর জেলা প্রতিনিধি জাকির হোসেনকে মারধর করে ক্যামেরা ভাংচুর করেছে জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল কাদেরসহ কয়েকজন।

রবিবার দুপুরে সমাজসেবা অফিসেই পেশাগত দায়িত্ব পালনকালে এই হামলার শিকার হন সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিক আবু আক্তার করণ ও জাকির হোসেন ‘বার্তা বাজার’ কে জানান, আমরা সংবাদ সংগ্রহের জন্য জেলা সমাজ সেবা অফিসে যায়। পরে সমাজ সেবা কর্মকর্তা আব্দুল কাদের গোপন কক্ষে নিয়ে আটকিয়ে রাখে। পরে আব্দুল কাদের একই অফিসের প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন ও আব্দুল কাদের এর ব্যক্তিগত ড্রাইভার মিলন সহ বেশ কয়েকজন আমাদের মারধর করে ক্যামেরা ভেঙে দেয়।

পরে মেহেরপুর সদর থানার একটি দল গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় আব্দুল কাদের, সাজ্জাদ হোসেন, মিলন শেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেওযা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান জানান, আমি বিষয়টা শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও….

https://www.facebook.com/Bartabazarbd/videos/1676110839218904/

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর