মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর আওয়ামীলীগ নেতা প্রতিবন্ধীর জমি দখল করে রাতারাতি প্রাচীর গড়ে তুলেছে বলে অভিযোগ করেছে ওই প্রতিবন্ধি কুদ্দুস শেখ।

এ ঘটনায় কুদ্দুস শেখ বাদি হয়ে লুৎফর মোল্লা, ইকবাল শেখ, ইকরাম শেখ, মুক্তার শেখ ও ইলিয়াচ শেখ কে আসামী করে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দ্বায়ের করেছে।

অভিযোগে কুদ্দুস শেখ বলেন, ৫৯ নং টেংরাখোলা মৌজার ১৫৬ নং খতিয়ানের ২২৫ নং দাগের ১১ শতাংশ জমি তিনি পৈতৃক সূত্রে ভোগ দখল করে আসছিলেন। গত বৃহস্পতিবার ৫ নভেম্বর সকালে তার প্রতিবেশী মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর মোল্লা অবৈধ ভাবে তার জমি দখল করে নেয়্। সেখানে রাতারাতি গড়ে তোলে প্রাচীর।

অভিযুক্ত লুৎফর মোল্লা জানান, এ জমির মালিক আমি নই। আমাকে হেয় করতে আমার নামে এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ ব্যাপারে মুকসুদপুর থানার এস আই সাইফুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি। উভয়পক্ষের শান্তি রক্ষায় আপাতত কাজ বন্ধ করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর