কলাপাড়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৩ পরিবারের মাঝে বকনা বিতরণ

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রানিসম্পদ প্রকল্পের আওতায় ১৩ জন সুফলভোগীদের মাঝে বকনা বিতরন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা প্রানী সম্পদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম,রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির।

আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজবাহউদ্দিন মাননু,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ -সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সদস্য ইমন আল আহসান প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর