মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও ৬টি বগি এখনো উদ্ধার হয়নি। এরইমধ্যে দুর্ঘটনার কারণে ট্যাঙ্ক লিকেজ হয়ে একলাখ ৬০ হাজার লিটারের মতো তেল পড়ে গেছে। গতকাল স্থানীয়দের এই তেল সংগ্রহ ঠেকাতে গিয়ে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই সংঘর্ষে মোট ৫ জন আহত হয়েছেন। তাদের মাঝে এক পুলিশসহ ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রোববার (৮ নভেম্বর) সকালেও এলাকাবাসী ভিড় করে তেল সংগ্রহ করছেন।
সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
শনিবার (৭ নভেম্বর) রাতে ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বার্তাবাজার/কে.জে.পি