ইরফান ও তার দেহরক্ষী জাহিদের রিমান্ড শুনানি আজ

সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২ মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড শুনানি আজ।

আজ রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের দু’টি পৃথক আদালতে তাদের এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন তাদের আদালতে হাজির করে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯শে অক্টোবর মামলা তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন, দুই মামলায় ইরফান ও তার দেহরক্ষীকে ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর