যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
টুইট বার্তায় ট্রুডো লেখেন, বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। আমরা ২ দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার ও মিত্র। আমরা এমন এক সম্পর্কে জড়িয়ে আছি, যা বিশ্বমঞ্চে এক অনুপম দৃষ্টান্ত। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ইঙ্গিত দিয়েছে, তাদের প্রার্থী পরাজয় স্বীকার করবেন না।
বার্তাবাজার/কে.জে.পি