মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর সেই তেল ভিড় জমিয়ে সংগ্রহ করছেন স্থানীয় লোকজন। স্থানীয়দের এই তেল সংগ্রহ ঠেকাতে গিয়ে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে ঘটা এই সংঘর্ষে মোট ৫ জন আহত হয়েছেন। তাদের মাঝে এক পুলিশসহ দুই জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এর আগে লাইনচ্যুত হওয়া ছয়টি বগি কমবেশি ছিদ্র হওয়ায় সেখান থেকে তেল সংগ্রহ করছেন এলাকাবাসী। শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাতটি বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
বার্তাবাজার/এসজে