মোবাইলে লুডু খেলে বাজির টাকা না পেয়ে এসিড নিক্ষেপ

কুমিল্লার হোমনায় মোবাইল ফোনে লুডু খেলে বাজিতে হেরে টাকা না দেওয়ায় তামিম (১৮) নামের এক যুবককে এসিদ নিক্ষেপ করেছে সবুজ (২৩) নামের এক জুয়াড়ি স্বর্ণকার। শনিবার বিকালে হমনা পৌরসভার লটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী অভিযুক্ত জুয়াড়ি সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। একইসাথে এসিডে ঝলসে যাওয়া তামিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী তামিম লটিয়া এলাকার সাধন মিয়ার ছেলে। অভিযুক্ত সবুজ উপজেলার নিলখী স্বর্ণকার পাড়ার রেকমত আলীর ছেলে।

জানা যায়, নিলখী স্বর্ণকার পাড়ার রেকমত আলীর ছেলে সবুজ মিয়া লটিয়া গ্রামে স্বর্ণের দোকান চালান। তিনি প্রতিদিন মোবাইলে বাজি ধরে লুডু খেলেন। আজ ৫০০ টাকা বাজিতে তামিম মিয়ার সাথে লুডু খেলায় জিতে যান। কিন্ত তামিম বাজির টাকা না দেওয়ায় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সবুজ মিয়া তার দোকান থেকে এসিড এনে তামিমের উপর নিক্ষেপ করেন

এ বিষয়ে হমনা থানার ওসি মো আবুল কায়েস আকন্দ জানান, এসআই সেকান্দর মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণকার সবুজ মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মোবাইল লুডু খেলার টাকা না দেওয়ায় সে এসিড নিক্ষেপ করেছে বলে স্বীকার করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর