নৌপথের নাব্যতা বজায় রাখতে সারা বছর ড্রেজিং করা হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতির কারণে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেশ এগিয়ে চলছে বলে বন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

গতকাল (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে শিপিং এন্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) আয়োজিত ‘নদী, নৌপথ ও পর্যটন খাতের বিকাশে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এবস কথা বলেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যে কাজ করছে। নদী খননের জন্য হোপার ড্রেজারসহ আধুনিক ড্রেজার সংগ্রহ করা হবে। নৌপথের নাব্যতা বজায় রাখতে সারা বছর বড় ধরণের ও সংরক্ষণ (ক্যাপিটাল ও মেইন্টেনেন্স) ড্রেজিং করা হচ্ছে।

সংগঠনের সভাপতি আশীষ কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী লুৎফর রহমান।

প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষকে সাহসী করে তুলেছেন। স্বপ্নচারিনী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখাচ্ছেন না; তা বাস্তবায়ন করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।

খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা এবং ৭ নভেম্বর রণাঙ্গণের মুক্তিযোদ্ধাদের হত্যার করে খুনিরা দেশে আতঙ্ক সৃষ্টি করেছিল, যেন কেউ প্রতিবাদ করতে না পারে।

তিনি আরও বলেন, এসব হত্যাকাণ্ড মানুষ সমর্থন করেনি। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারেনি। টিকে আছে শুধু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর