মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট মনোনীত জো বাইডেন। ২৭০ ইলেকটোরাল পেলেই যেখানে তিনি জয়ী হওয়ার কথা সেখানে পেয়েছেন ২৯০টি। কিন্তু এখনও ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন নির্বাচনে তিনিই জিতেছেন, জো বাইডেন নয়।
বাংলাদেশ সময় শনিবার রাত ১১টার দিকে সিএনএনসহ বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছেন নির্বাচনে জয়লাভ করেছেন জো বাইডেন। ফলাফল ঝুলে থাকা পাঁচটি রাজ্যের মধ্যে প্রথমে পেনসিলভানিয়া, এরপর নেভাদাতেও বিজয় নিশ্চিত হয়েছে তার।
তবে সংবাদমাধ্যমের খবরে বাইডেনকে জয়ী ঘোষণার সময়ই শনিবার রাতে এক টুইটে ট্রাম্প আবারও দাবি করেছেন, নির্বাচনে তিনি জয়ী হয়েছেন।
টুইটে তিনি লিখেন, ‘নির্বাচনে আমিই জিতেছি, অনেক ভোটের ব্যবধানে!’
এর আগে, দিনের শুরুতে এক টুইটে ট্রাম্প বলেছিলেন, বাইডেনের বেআইনিভাবে প্রেসিডেন্টের অফিস দাবি করা উচিত নয়। এটা আমিও করতে পারি। আইনি লড়াই মাত্র শুরু হলো।
বার্তাবাজার/এসজে