চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবা সহ ০২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)। শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যা ৬.১০ মিনিটে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা হতে দুইজনকে ১৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করার কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)।

মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) পরিদর্শক বিশ্বজিৎ বর্মন জানান, মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে তিনি ১নং টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৭ নভেম্বর) সন্ধায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে ১৫০০ পিস ইয়াবাসহ মোঃ ইব্রাহিম হোসেন প্রকাশ সুমন(২৪) ও মোঃ সাইফুল হাসান প্রকাশ সুমন(২০) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর