মাতালকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে নেশা করে মাতলামো করার দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম ইনামুল মিয়া (২৮)। সে পৌরসভার ৬নং ওয়ার্ডের চান মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) ভোরে মাদকদ্রব্য সেবন করে উপজেলা পরিষদের সামনে মাতলামো করায় ইনামুলকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেলা তিনটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

বার্তাবাজার/মোজো

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর