রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার স্থানীয় সপময় রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মত তিনি দেশের প্রধান ক্ষমতাধর ব্যক্তি হিসাবে হাজির হচ্ছেন সবার সামনে।

এর আগে সকালেই নিজের জন্মভূমি পেনসিলভ্যানিয়া রাজ্যে তিনি জিততে যাচ্ছেন, এমন খবর দেখার পর এদিন সকালটা দেলাওয়ার রাজ্যে নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন তিনি। তখন হয়তো তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট তিনিই হচ্ছেন।

অবশ্য আভাসটা আগেই তিনি পেয়ে গিয়েছিলেন। গণমাধ্যম যখন ভোটের হিসাব তুলে ধরছিল, তখন গত দুটি দিন তিনি নিশ্চিত ছিলেন, তিনিই জিতবেন। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো মাথা গরম করেননি তিনি।

খুব ঠান্ডা মাথায় একজন অভিজ্ঞ, বর্ষীয়ান রাজনীতিকের পরীক্ষা দিয়েছেন বাইডেন। সরাসরি নিজেকে বিজয়ী ঘোষণা না করলেও, জানান দিয়েছেন তিনি জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। -সিএনএন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর