ভাঙ্গায় সড়কে প্রাণ গেল স্কুল ছাত্রের

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের ভাঙ্গা উপজেলার মালীগ্রামের কলাতলা নামক স্থানে অজ্ঞাত পরিবহনের চাপায় রায়হান(১০) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হযেছে। শনিবার বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান একই গ্রামের জাকির কাজী এবং মালীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী ৪ লেন সড়কে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার হচ্ছিল। কিন্ত এক্সপ্রেসওয়ে সড়কের ওই স্থানে কোন রাস্তা পারাপারের ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই অপর প্রান্তে পার হওয়ার সময় লেনের ডিভাইডারে আটকা পড়ে। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর