কেরানীগঞ্জে ৪ দিন ধরে নিখোঁজ যুবক

ঢাকার কেরানীগঞ্জে গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন মোঃ শাওন (৩২) নামে এক যুবক।

এ ঘটনায় গত ৫ নভেম্বর নিখোঁজ শাওনের ভাই মোঃ শাকিল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ শাওনের শ্যালক মোঃ মাসুদ বলেন, আমার দুলাভাই গত বুধবার (৪নভেম্বর) দুপুর ২.২০ মিনিটের সময় তার ব্যবসায়িক পণ্য বিভিন্ন কীটপতঙ্গ দমনের ঔষধ বিক্রির উদ্দেশ্যে পায়ে হেঁটে কালিগঞ্জ ও গোলাম বাজার আশেপাশে বিক্রি করতে বের হয়েছিলেন।কিন্তু সে আর রাতে বাড়ি ফিরে আসেনি। পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজনের বাসা-বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় একটি ডায়েরি করা হয়েছে। তিনি কালিগঞ্জ জিয়ানগর ভাড়া থাকেন। তার পিতার নাম নুর ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।এতে স্ত্রী, সন্তান আর মা-বাবা পাগলপ্রায়।তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। বাড়ি থেকে যাওয়ার সময় তার শরীরে একটি সাদার ভিতরে কালো র‍্যাক টি-শার্ট এবং বেগুনি রঙের প্যান্ট পরা ছিলেন।। তার গায়ের রং ফর্সা। কোনও ব্যক্তি তার সন্ধান পেলে থানা অথবা 01627618684 নম্বর মোবাইল ফোনে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাছির উদ্দিন জানান, নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে খোঁজ খবর নিচ্ছি এবং পুলিশের যা ব্যবস্থা নেওয়ার, আমরা তা নিচ্ছি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর