মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন রোববার সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে। একাদশ সংসদের দশম অধিবেশনের আহ্ববান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গত ২১ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) নম্বর দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এই অধিবেশনের আহ্বান করেন। গত মার্চ মাসে অধিবেশনটি হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রভাবে তখন তা স্থগিত করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সংসদ সদস্যদের নিয়ে চলে নবম অধিবেশন। এই অধিবেশনের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর ওপর বিশেষ আলোচনা।
তাছাড়া যারা অধিবেশনে যোগদান করেছেন তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়। করোনা নেগেটিভ সনদ নিয়েই অধিবেশনে যোগ দিতে হয় সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের।
বার্তাবাজার/এসজে