ট্রাম্পকে বের করে দেয়ার হুমকি দিলেন বাইডেন

নির্বাচনের ফলাফল না মানলে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে বের করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জো বাইডেন। বারবার ফলাফল প্রত্যাখ্যান করার যে হুমকি দিচ্ছেন ট্রাম্প তার জবাবেই বাইডেন এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গেছে। বৃটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট তাদের এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে বাইডেনের প্রচার টিমের মুখপাত্র অ্যান্ড্রূ বেটস বলেন, আগেই বলা হয়েছিল আমেরিকার মানুষই হবেন এবারের নির্বাচনের মূল নির্ধারক শক্তি। আর তার ফলে আমেরিকার গণতান্ত্রিক সরকারের ক্ষমতা রয়েছে হোয়াইট হাউস থেকে যে কোনও অবৈধ প্রবেশকারীদের বের করে দেওয়ার।

এদিকে, ভোট গণনার সময় নানা কারচুপির অভিযোগ তুলতে দেখা গিয়েছে ট্রাম্পকে। এই অভিযোগে তিনি আদালতে গিয়েছেন। তবে ভোটের ফল নিয়ে ট্রাম্প যে রকম আচরণ করছেন সেটা খোদ তার নিজের দল‌ ভালোভাবে নিচ্ছে না। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট, আল-জাজিরা ও দ্য নিউ ইয়র্ক টাইমস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর