চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইসলাম ও মহানবী (সা.)-কে অবমাননার দায়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা পুড়ানোর সময় ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), হাসমত আলীর ছেলে রাফি (০৭) ও শৈলমারী গ্রামের হামিদুল্লাহ্র ছেলে রহমতুল্লাহ (১১)। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গার নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রান্স বিরোধী বিক্ষোভের আয়োজন করে সাধারন মসুল্লিরা। সেখানে তিনটি গ্রামের কয়েকশ মসুল্লি অংশ নেয়। বিক্ষোভ শেষে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাকরনের কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় পুত্তলিকার আগুনে দগ্ধ হয় মিলন, রাফি ও রহমতুল্লাহ। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জানান, দগ্ধদের মধ্যে মিলনের শরীরে অর্ধেকাংশ ঝলসে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে নেয়ার পরমর্শ দেন চিকিংসকরা।
বার্তাবাজার/এসজে