লিভ টুগেদার ও মদ পানের অনুমতি দিচ্ছে আরব আমিরাত

অবিবাহিত নারী পুরুষ ইচ্ছা হলে একসাথে থাকার অনুমোদন দিচ্ছে আরব বিশ্বের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি মদপানের বৈধতাও দেওয়া হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম নিউজ এজেন্সি ও সংবাদপত্র দ্য ন্যাশনাল এসব তথ্য নিশ্চিত করেছে।

মুসলিম দেশ হিসাবে পরিচিত আরব আমিরাত তাদের দেশের আইনকে ঢেলে সাজানর যে পরিকল্পনা করছে এটিও তার একটা অংশ বলে জানানো হয়েছে সংবাদে। নাগরিক ও পর্যটকদের ব্যক্তি স্বাধীনতা বৃদ্ধি করার জন্য তারা ইসলামি আইন শিথিল করছে।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা স্বভাবতই দেশটিতে এসে মদপান ও বিবাহ বহির্ভুত যৌন মিলনে লিপ্ত হত। যা দেশটিতে অপরাধ বলে গণ্য করা হতো। সেখানে এমন এক সময় এই ঘোষণাটি আসলয যখন তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দেশটিতে ইসরায়েলি বিনিয়োগের পাশাপাশি পর্যটকের সংখ্যা বাড়বে।

সূত্র: ডব্লিউএএম নিউজ এজেন্সি, দ্য ন্যাশনাল, ইকোনমিকস টাইমস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর