তেলবাহী ট্রেন দুর্ঘটনার শিকার, তেল সংগ্রহে মানুষের ভিড়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। উপজেলার সাতগাঁও এলাকায় ঘটা এই দুর্ঘটনায় রেললাইনের আশেপাশে ছড়িয়ে পড়েছে প্রচুর তেল। এই তেল সংগ্রহে স্থানীয় লোকজন শুরু করেছে হুড়োহুড়ি। আজ (শনিবার) দুপুরে তেলবাহী এই ট্রেনটি সিলেট যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

সরেজমিনে দেখা যায়, তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে আশেপাশের শত শত মানুষ ভিড় জমিয়েছে ঘটনাস্থলে। সবাই বিভিন্ন ধরণের পাত্র হাতে সংগ্রহ করছেন তেল। ঘরের এমন কোনো পাত্র নেই যা ব্যবহার করা হচ্ছে না ছড়িয়ে পড়া তেল সংগ্রহে।

সেখানে তেল নিতে আসা হামিদা নামের এক নারী জানান, এটা কিসের তেল জানিনা। তেল দিয়ে কি করব তাও জানিনা। তবে মাগনা পেয়েছি তাই আধা বালতি সংগ্রহ করেছি

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, আমি তিন লিটারের মত সংগ্রহ করেছি, এটা ডিজেল। কাজে না লাগলে বিক্রি করে দেব।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর