ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট- ২০২০ আয়োজন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এতে অংশগ্রহণ করেছে ময়মনসিংহ রেঞ্জের চার জেলার চারটি দল।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।

ছবি: বার্তা বাজার।

এসময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আক্কাস উদ্দিন ভূইয়া, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ‍ছিলেন। ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা পুলিশের চারটি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গ্রুপ পর্বে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের মোট ৭ ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে আগামী মঙ্গলবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর