মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় অর্ধশতাধিক ককটেল ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটানা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে ৩০ টি বাড়িঘর।

আহতদের মধ্যে ককটেল বিষ্ফোরনে গুরুতর আহত অবস্থায় আলামিন নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকালে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও মোল্লাকান্দি গ্রামে অতর্কিত ভাবে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে হামলা চালায় একটি সন্ত্রাসী গ্রুপ। এতে প্রায় ৩০ টি বাড়িঘর ভাংচুর করা হয়।

এ ঘটনায় মো. শাওন, জসিম মোল্লা ও আলামিন সহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহত বাকীদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এ এলাকার নামধারী কয়েকজন সন্ত্রাসী যখন যে দল ক্ষমতা আসে। ওই দলের ছত্রছায়ায় থেকে সংঘর্ষ ঘটায়।

চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারউজ্জামান জীবন জানান, ইউপি নির্বাচন আসলে একটি গ্রুপ অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে সবসময় এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। প্রভাবশালী সন্ত্রাসীদের একটি মহলের ছত্রছায়ায় এ হামলার ঘটনা ঘটায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, ঘটনার বিষয়ে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছায়। পরিস্থিতি এখন শান্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর