শেরপুরের শ্রীবরদী উপজেলার চককাউরিয়া কৈয়াবিল এলাকা থেকে শনিবার সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম লুৎফর রহমান ওরফে শাহনাজ। বাড়ি চককাউরিয়া গ্রামে।
স্থানীয়রা জানায়, লুৎফর শুক্রবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। শনিবার সকালে চককাউরিয়া কৈয়াবিল এলাকায় একটি মাছের খামারের কাছে কাঁচা রাস্তার ওপর তার মরদেহ দেখতে পান গ্রামের বাসিন্দারা। মরদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী জানান, ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বার্তাবাজার/অমি