ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে এখনও বিক্ষোভ চলছে পাকিস্তানে

বিশ্বনবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ইসলাম অবমাননার দায়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর বিরুদ্ধে এখনও বিক্ষোভ চলছে পাকিস্তানজুড়ে।

আজ (শনিবার) ম্যাক্রোঁর কুশপুত্তলিকায় আগুন দেওয়ার পাশাপাশি ফ্রান্সের পতাকাতেও আগুন ধরিয়ে দেয় প্রতিবাদী মুসলিমরা। এসময় ইসলাম অবমাননার দায়ে শ্লোগান দিয়ে ফ্রান্সের প্রতি তারা বিক্ষোভ প্রদর্শণ করেন। পাশাপাশি পাকিস্তানে অবস্থিত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারেরও দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। এই

এর আগে ‘ইসলাম ধর্ম সঙ্কট’-এ রয়েছে বলেও মন্তব্য করেন ম্যাক্রোঁ। প্রতিবাদে বিশ্বের অধিকাংশ দেশ ফরাসি পণ্য বয়কট অব্যাহত করে। ইসলাম ধর্ম নিয়ে ম্যাক্রোঁ’র এমন কর্মকাণ্ডে কঠোর প্রতিবাদ জানায় জাতিসংঘও।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর