করোনায় গণভবনে বন্দিজীবন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

মহামারি করোনার কারণে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দিজীবন যাপন করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, মহামারির শঙ্কায় পুরো সময়েই তিনি গণভবনেই অবস্থান করছেন।

আজ (শনিবার) সকালে ৪৯তম সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, পুরো বিশ্বই আজ করোনা মহামারিতে আক্রান্ত। তাই সবার উচিত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা। রোনা মহামারির দ্বিতীয় একটা ঢেউ শুরু হয়েছে বিশ্বের অনেক জায়গায়। ইউরোপের অনেক দেশেই তো আবারো সবকিছু বন্ধ করে দিয়ে লকডাউন শুরু হয়েছে! আমরা বিষয়টাকে এখনো নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

বাংলাদেশে শীতকালের আগমন প্রসঙ্গে তিনি বলেন, এখন কার্তিক মাস; সামনে শীত আরো বাড়বে। আর শীতেই কিন্তু এর প্রাদুর্ভাবটা বেড়ে যেতে পারে। কাজেই আপনাদের সবাইকে এই ব্যাপারে সুরক্ষিত থাকতেই হবে।

প্রসঙ্গত, গত মার্চে দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে গনভবনের বাইরে কোনো কাজে দেখা যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাঝখানে একবার বাজেট ও মুজিব শতবার্ষিকী উপলক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশিনে যোগ দিয়েছিলেন তিনি।
প্রাইয় ৯ মাস ধরে সকল কার্যক্রম তিনি অনলাইনেই সম্পন্ন করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর