আইপিএল নিয়ে জুয়া, আটক ১০

দিনাজপুরের খানসামায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বাজি ধরে জুয়া খেলার অপরাধে পুলিশের হাতে আটক ১০ জনকে ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।

শুক্রবার রাতে তাদেরকে উপজেলার রামকলা বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার রামকলা বাজার এলাকার গোলাম রব্বানী (৪৪), খাদেমুল (৪২), শাফিউল (৩১), রফিকুল (৩০), সালাম (৩৩), সুজন মহন্ত (২০), চিরেন্দ্র (৪৫), লতিফ (৬০), মহসীন (২৮) ও জাহাঙ্গীর আলম (২৪)।

পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খানসামা উপজেলার রামকলা বাজারে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ১০০ টাকা করে জরিমানা করে জুয়া খেলা থেকে বিরত থাকার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, যে কোনো জুয়া বন্ধের ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জুয়া ও অপরাধমুক্ত খানসামা উপজেলা গড়তে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর