সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জো বাইডেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেছে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’। বিভিন্ন নির্বাচনের ফলাফল বিশ্লেষণ, সংগ্রহ ও আগাম ফল বলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।
শুক্রবারের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তারা বলছে, জো বাইডেনই হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। তারা পূর্বাভাসে বলছে, ‘২০ ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতে বাইডেনের জয় নিশ্চিত।
তারা নিশ্চিত করে বলেন, এটা নিশ্চিত করে বলা যায় ওই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটসহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী।’
বার্তাবাজার/এসজে