পঞ্চগড়ে ৪৯ তম সমবায় দিবস পালিত

সারা দেশের ন্যায় পঞ্চগড়েও ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে পঞ্চগড় জেলা পরিষদের হল রুমে “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম,সদর উপজেলার সমবায় অফিসার মামুন কবীর, কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু, সোনার বাংলা আদর্শ কৃষক সমবায় সমিতি মানিক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন বঙ্গবন্ধুর সপ্ন ছিল সমবায়ের মাধ্যেমে সাধারণ মানুষদের স্বাবলম্বী করার। কিন্তু কতিপয় উশৃংখল ব্যাক্তিদের কারণে তা হয়নি। তারই আদর্শ বাস্তবায়ন করছেন বর্তমান প্রধানমন্ত্রী। সমবায়ের মাধ্যেমে নিজেদের আর্থসামাজিক ভাবে উন্নতি লাভ করতে হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর