সিরাজদিখান প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রোডে সিরাজদিখান প্রেসক্লাবের নিজ কাযার্লয়ে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়েরের সঞ্চালনায় সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপদেষ্টা সাইদুর ইসলাম অপু, সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, নাছির উদ্দিন, ইসমাইল খন্দকার, সালাহউদ্দিন সালমান, আরিফ হোসেন হারিছ, সেলিনা ইসলাম।

এ-সময় সভা শেষে পুর্ন মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আজহারুল ইসলামসহ সিরাজদিখান প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর