লক্ষ্মীপুরে সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সারাদেশের ন্যয় লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে ৪৯ তম জাতীয় সমবায় দিবস। দুপুরে জেলার রামগঞ্জে বর্নাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার তাপ্তি চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, সাবেক মেয়র বেলাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

এসময় রামগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ বির্নিমানে এগিয়ে আসার আহবান জানান সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। সভায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের সহাস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর