“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যককে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস -২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং সমবায়বৃন্দর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২(তিতাস-হোমনা) আসনের সাংসদ সেলিনা আহমাদ মেরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূইয়া, তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার। মাহাবুবুর রহমান সরকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ বিল্লাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী,মজিদ পুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকার, সতানী ইউপি চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার,নারন্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান প্রমূখ।
আলোচনা সভার পুর্বে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের যাত্রা করেন সেলিমা আহমাদ মেরি ও পারভেজ হোসেন সরকার।
বার্তাবাজার/অমি