গাংনীতে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ড

মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া কড়ুইতলা গ্রামে মৃত-জারাফত আলীর ছেলে কৃষক কাবরান আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় শিক্ষক পাপ্পু হোসেন জানান, কাবরান আলীর বাড়ির উঠানে রান্না করার একটি চুলা রয়েছে, দুপুরে ঐ চুলাতে কাবরান আলীর স্ত্রী রান্না করছিল অসাবধানবশত রান্না চলাকালীন এই আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরো জানায়, আগুনের লেলিহা প্রথমে কৃষক কাবরান আলীর বাড়ির পাটকাঠির বেড়ায় লাগে ও তারপর গবাদি পশু রাখার গোয়ালঘর হয়ে বাড়ির পাশের মো: মুক্তার আলীর ছেলে মোস্তফার বাড়ির ছাদে রাখা পাটকাঠি ও বিছালী জ্বালিয়ে শেষ হয়।

কৃষক কাবরান আলী বলেন, আমি কৃষি কাজ করেই সংসারটা কোনরকম চালায়। কিছুদিন আগে বাড়িটা পাটকাঠি বেড়া দিয়ে ঘিরেছি।গবাদি পশু রাখার গোয়াল ঘরটি ও রান্নাঘরে নতুন টিন দিয়ে ঠিকঠাক করেছিলাম আর আজকে এ আগুনের সূত্রপাত।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে, উপজেলার বামুন্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার ইসাহক আলী ‘বার্তা বাজার’ কে বলেন আমার নেতৃত্বে একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে হিন্দা পুলিশ ক্যাম্প ইনচার্জ আইসি মোঃ মশিউর রহমান ও এ এস আই মোঃ জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর