লালমনিরহাট সদর উপজেলাধীন খুনিয়াগাছ ইউনিয়ন এর কালমাটি পাকার মাথা গ্রামের তিস্তা নদীর তীর থেকে শাহিনা বেগম(৪৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে লালমনিরহাট থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃতদেহের পরনে ছিলো সেলোয়ার কামিজ, গলায় ওড়না ও রশি পেঁচানো এবং একই রশি দিয়ে হাত বাঁধা ছিলো।পুলিশ জানায় আজ সকালে স্থানীয়রা নদীর তীরে লাশটি দেখতে পেরে পুলিশ কে খবর দেয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম জানান, নিহত মহিলার ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করা হয়।
নিহত ওই মহিলা আদিতমারী উপজেলার পূর্ব ভেলাবাড়ি ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের করম আলীর মেয়ে শাহিনা বেগম।
সিআইডি টিম ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।মৃতদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি