জিয়াউর রহমান এই দিনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন

বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও মূলত এই দিনটি সৈনিক হত্যা দিবস বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। জিয়াউর রহমান এই দিনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। গণতন্ত্রকে ধ্বংস করেছিল বিএনপি। বিএনপি এখন লাইফ সাপোর্টে আছে। তাদের মধ্যে কোনো ঐক্য নেই। আসলে বিএনপির জন্ম অগণতান্ত্রিক। তারা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে।

আজ শনিবার সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ৭ নভেম্বর সৈনিক, সেনা কর্মকর্তা হত্যা দিবস। আজকের দিনটি কালো দিন। এ দিনটি পালনই প্রমাণ করে বিএনপি ক্ষমতা দখলের রাজনীতি করে।

তিনি আরও বলেন, বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও মূলত এই দিনটি সৈনিক হত্যা দিবস। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। জিয়াউর রহমান এই দিনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন বলে জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর