আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘মানবতার পাকুন্দিয়া’ নামক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধায় পৌরসদরের টেনপ্লাস রেস্টুরেন্ট মিলনায়তনে দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে মাজহারুল ইসলাম সনিকে সভাপতি, হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক ও রবিউল আওয়াল সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আনিছ আহমেদ শিবলী, সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ ফরহাদ, মো. ইয়াছিন মিয়া, সহ-সাধারণ সম্পাদক শুভজিৎ রায় পল্লব, এমদাদ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক তাফসিরুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামীম মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল আহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোনায়েম হাসান, কার্যকরী সদস্য শরীফ আহমেদ, হিমেল মিয়া, আরমান মিয়া, অন্তর হাসান, জাহিদ হাসান রাসেল।
কমিটি গঠনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক তরীকুল হাসান শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা রাকিবুল হাসান রাসেল, সহকারী শিক্ষক এমএস আল মামুন, সাংবাদিক হুমায়ূন কবির, ছাত্রলীগ নেতা হিমেল রানা, প্রমুখ।
বার্তাবাজার/অমি