শরনখোলায় জাতীয় সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের শরনখোলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় একটি র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে। পরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, আশ্রয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, মৎস্যজীবি সমবায় সমিতির ইউনিয়ন সভাপতি সোলায়মান ফরাজী, সদস্য দুলাল ফরাজী, এনামুল কবির প্রমুখ।

সভায় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠির জীবন-মান উন্নয়নে সমবায়ী হওয়ার আহবান জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর