মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রোভার, স্কাউট, গার্লস ইন স্কাউট এবং সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্কাউট’স এর সহযোগিতায় উপজেলা পরিষদের সামনের সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রায় সহস্রাধিক লোক এ কার্যক্রমে অংশ নেয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকনের পরিচালনায় বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য দেন।
বার্তাবাজার/অমি