আফগানিস্তানে আবারো বোমা হামলা, টিভি উপস্থাপক নিহত

আফগানিস্তানে বোমা হামলায় দেশটির সাবেক এক টিভি উপস্থাপক ইয়াম সিয়াওয়াশ সাংবাদিক টুলু নিহত হয়েছেন। আজ শনিবার (৭ নভেম্বর)-এর হামলায় আহত হন আরো ২ বেসামরিক নাগরিক।

পুলিশের তথ্যমতে, তার গাড়িতে আগে থেকে বোমা সংযুক্ত করে রেখেছিল দুষ্কৃতিকারীরা। পরে ভয়াবহ বিস্ফোরণে তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ঘটনায় জড়িতদের এখনো আটক করা না গেলেও অভিযানে নেমেছে পুলিশ। এখনো কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সম্প্রতি আফগানিস্তানে হামলার মাত্রা আশঙ্কাজনহারে বেড়েছে। গেল সপ্তাহেই কাবুলের বিশ্ববিদ্যালয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় ২২ জন নিহত হন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর