বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগায় এলাকায় লাইনচ্যুত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

তিনি বলেন, তেলবাহী ট্রেনটি সিলেটের উদ্দেশে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর