জুয়েল হত্যার ঘটনায় ১ নম্বর অভিযুক্ত গ্রেফতার

লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় এক নম্বর অভিযুক্ত মো. আবুল হোসেন ওরফে হোসেন আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ডিবি’র মিরপুর বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করেছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের বুড়িমারীতে মসজিদে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েল নামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে পরে তার লাশ পুড়িয়ে দেয় উচ্ছৃঙ্খল কিছু লোক।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর